কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর
নিজস্ব প্রতিনিধি
২২ সেপ্টেম্বর, ২০২৬, 11:08 AM
নিজস্ব প্রতিনিধি
২২ সেপ্টেম্বর, ২০২৬, 11:08 AM
কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর
কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকরাম হোসেন (৪৫) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সাতমাইল–চেয়ারম্যান রোডের মধ্যবর্তী স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সার ও কীটনাশকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আকরাম হোসেন। পথিমধ্যে সাতমাইল–চেয়ারম্যান রোডের মধ্যবর্তী স্থানে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারাত্মক আহত হন।
পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।