ঢাকা ২৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রবিবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হরমুজে বাণিজ্যিক জাহাজের জন্য সবচেয়ে বিপজ্জনক মাস অক্টোবর ডেঙ্গু হলে কী করবেন, কী কী করবেন না মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার টাইফুন ‘চাম্পি’র আঘাতে তাইওয়ানে নিহত ১, আহত পাঁচ শতাধিক

রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৬,  11:01 AM

news image

পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস বিষয়টি জানিয়েছে। তিতাস জানিয়েছে, পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশের নর্দ্দা, কালাচাঁদপুর, জোহার সাহারা, ভাটারা, বারিধারা জে ব্লকসহ পার্শ্ববর্তী এলাকায় সব শ্রেণির গ্রাহকপ্রান্তে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস আন্তরিকভাবে দুঃখিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম