ঢাকা ২৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় বিপুল সংখ্যক পর্যটকের সমাগম আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রবিবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হরমুজে বাণিজ্যিক জাহাজের জন্য সবচেয়ে বিপজ্জনক মাস অক্টোবর ডেঙ্গু হলে কী করবেন, কী কী করবেন না মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২৬,  11:08 AM

news image

রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ, কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে নারীসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি রড ও একটি করাত কাটার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর ও একজন নারী রয়েছেন।


তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে হাসনাইন হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমণ্ডি ও শেরেবাংলানগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে। এই চক্রের সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের টার্গেট করতেন। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা নারীদের অসাবধানতার সুযোগ নিয়ে ব্যাগ থেকে মোবাইল ফোন, টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তারা।


গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে। ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম