ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক চাপায় বাবা-মেয়ে নিহত

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৫,  4:57 PM

news image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তায় ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী রফিকুল ইসলাম (৪৫) ও মেয়ে তানজিলা (১২) নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে নুর ইসলামও (১৪) আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম ছিলেন অন্ধ। তার দুই সন্তান ছেলে নুর ইসলাম ও মেয়ে তানজিলা সেখানকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।  নিহত রফিকুলের ভাতিজা আব্দুর রাকিব জানিয়েছেন, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জটিয়াবো। বর্তমানে তিনি মগবাজার ওয়্যারলেস রেলগেইট এলাকায় থাকতেন।  রফিকুল ইসলাম রাত তিন টার দিকে মগবাজার থেকে ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে বাবা দুই সন্তান মিলে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে মহাখালী বাস স্টেশন যাচ্ছিলেন। পরে তেজগাঁও সাতরাস্তা এলাকায় একটি ট্রাক তাদের অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় রিকশা চালক পালিয়ে যায়।  গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ইসলাম ও তার মেয়ে তানজিলাকে মৃত ঘোষণা করেন।  ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম