ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

রাজধানীর ঈদুল আজহার প্রধান জামাতের সময়সূচি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২২,  9:20 PM

news image

আগামী ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্যকোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। রোববার (১৯ জুন) সচিবালয়ে ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এসময় সভাপতিত্ব করেন। সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। আগামী ১০ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। করোনাভাইরাস মহামারির কারণে দু’বছর পর গত ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহার প্রধান জামাতও জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম