ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২২,  3:48 PM

news image

রাজধানী ঢাকায় শেষ রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি। তীব্র গরমে হাঁসফাঁস করা নগরবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস। রোববার (২ মে) দিবাগত শেষ রাতে রমজানের শেষ সেহরি খেতে উঠে ঢাকাবাসী দেখেন আকাশে বজ্র মেঘের আনাগোনা। রাত সাড়ে তিনটার দিকে শুরু হয় কালবৈশাখী ঝড়, মুহুর্মুহু বজ্রপাতের শব্দ কানে তালা লাগার অবস্থা। এরপরই শুরু হয় বৃষ্টি। ঝড় থেমে গেলেও ভোর ৫টা পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টি ছিল। আবহাওয়া অফিস জানায়, রাতে রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, ও নীলফামারী জেলা ছাড়াও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম