ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে প্রাণ গেল যুবকের

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  11:19 AM

news image

রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় মাদক কারবারিদের গুলিতে আহত হওয়া মো. শাহীন বেপারী (২৬) নামের সেই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনগত রাত ১টা ২২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত শাহীন শরীয়তপুর জেলার পালং থানার দক্ষিণ কেবরনগর গ্রামের সিরাজ বেপারীর ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। পারিবারিক সূত্র জানায়, গত ২২ নভেম্বর পূর্বপরিকল্পিতভাবে শাহীনকে ডেকে নিয়ে মাথায় গুলি করে মাদক কারবারিরা। তাকে উদ্ধার করে সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় এবং পরে ওসেকে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন শাহীনের মৃত্যু হলো আজ। নিহতের বড় ভাই সাদ্দাম কদমতলী থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার এজহারে বলা হয়েছে, ঘটনার দিন মাদক কারবারিরা পরিকল্পিতভাবে শাহীনকে ডেকে নিয়ে মাথায় গুলি করে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা চান মিয়া প্রকাশ চানু (৩৯) এবং মো. জহিরকে (৩৭) আটক করে গণধোলাই দেয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়। পরে ৯৯৯–এ কল দিলে পুলিশ এসে তাদের দুজনকে গ্রেফতার করে।   মামলার অন্য আসামিরা হলেন— বাবু (৪১), ইব্রাহিম (৪০), রুবেল ওরফে প্লে রুবেল (৩৮), মাসুদ (৩৫), বাবু ওরফে নাক কাটা বাবু (২৭), শান্ত (৪০), হিরা (৪০), স্বপন (৩৫), শাওন ওরফে চাপাতি শাওন (৩৫), আলামিন (২৫), মনির ওরফে গুটি মনির (৩৮), হাসান (৩৭) এবং শাহিন (৩২)। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কদমতলীতে গুলিবিদ্ধ এক যুবক ঢামেকের ওসেকে চিকিৎসাধীন রাতে মারা গেছে। গত ২২ নভেম্বর জুরাইন এলাকায় তাকে মাথায় গুলি করা হয়েছিল। লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম