ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে আগুন বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে কুষ্টিয়ায় টাউন হল সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৬,  2:43 PM

news image

রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোলের সংখ্যাও বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারের জন্য ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।


ডিএমপির অতিরিক্ত এ উপ-পুলিশ কমিশনার বলেন, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি এখন আগের থেকে বেশ বেশি। চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলেও জানান।


তিনি বলেন, ব্লক রেইড ও চিরুনি অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকার বাইরে থেকে যারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থেকে রাজধানীতে এসে আশ্রয় নিয়েছে, তাদের ওপরও নজরদারি রাখা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে।



নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


রাজধানীর নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে এডিসি নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে পারেন এবং তারা তাদের দৈনন্দিন কাজ ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ।


তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। এ জন্য রাজধানীজুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম