ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক লকডাউনেও স্বাভাবিক ঢাকা, সড়কে যানবাহন-মানুষের ভিড় নারায়ণগঞ্জে জুতার সোলের গোডাউনে আগুন লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, এক পরিবারের দগ্ধ ৫ ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০ চীনে পুতিনের সঙ্গে ট্রাম্পের একান্ত বৈঠক আজ ‘নম্বর নাইন’ পজিশনে রাফিনহাকে দেখে বিস্মিত সুয়ারেজ

গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৬,  11:34 AM

news image

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।


বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


ওসি খালিদ মনসুর বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন।



নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, উনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।



নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম