ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে আগুন বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে কুষ্টিয়ায় টাউন হল সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২

#

১৯ নভেম্বর, ২০২৬,  2:59 PM

news image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা লকডাউন সফল করতে পটুয়াখালীর কলাপাড়া বাস স্ট্যান্ডে  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


তবে ককটেল  বিস্ফোরণের পর স্থানীয় জনতা হাতেনাতে ধরে  দুজনকে পুলিশে সোপর্দ করেছে। এদের একজন নিপু হাওলাদারকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এছাড়া অপর যুবক কনটেন্ট ক্রিয়েটর  হিসেবে পরিচিত আদিল সোহানকে পুলিশ হেফাজতে নিয়েছে। 


এদিকে জেলার অভ্যন্তরীন রুটে গন পরিবহন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ বিকট শব্দে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হয়। এসময় স্থানীয় বিএনপি'র নেতা কর্মীরা টহল পুলিশের সহযোগিতায় দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করে।


কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম  বলেন, রাতে বাস স্টেশনে হঠাৎই ককটেল সাদৃশ্য কিছু একটা বিস্ফোরণ ঘটায় দুই যুবক। তাদেরকে আটক করা হয়েছে।  পরবর্তী আইনানুগ ব্যবস্থা  গ্রহন করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম