ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

রাজধানীতে পর পর দুই মোটরযানের ধাক্কায় এক পথচারী নিহত

#

১৮ ডিসেম্বর, ২০২১,  2:30 PM

news image

রাজধানীর গুলশানে মোটরসাইকেলের পরপরই বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে গুলশান কোকা-কোলার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৩৭)। নিহত ব্যক্তির চাচাতো ভাই ফারুক ইসলামের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে গুলশান কোকা-কোলার মোড়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে শফিকুল ইসলামের।

ওই পরিস্থিতি সামলে না উঠতেই যাত্রীবাহী বাস ভিক্টর ক্লাসিক পরিবহনের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত লাগে তার। পরে গুরুতর আহত অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় শফিকুলকে। শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ্য সরকার বলেন, এ ঘটনায় যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শফিকুল ইসলাম গুলশান নর্দার স্থায়ী বাসিন্দা মো. আবদুস সামাদের ছেলে। তিনি অবিবাহিত। একসময় ডিশ লাইন সংযোগ দেওয়ার ব্যবসায় জড়িত থাকলেও বর্তমানে বেকার ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম