ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৪,  2:46 PM

news image

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি দশতলা ভবনের ছয়তলা থেকে পড়ে মো. সাব্বির (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির নওগাঁর সাপাহারা থানার কুলমুডাঙ্গা গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে। বর্তমানে ওই ভবনেই থাকতেন তিনি। তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল আলিম জানান, সাব্বির ওই ভবনে রাজমিস্ত্রির সহকারীর কাজ করতো। আজ সকালে ছয়তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সাব্বির আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম