ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮

রাজধানীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৪,  9:06 PM

news image

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত কনস্টেবলের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরাই গ্রামে। স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান। তার বাবা আবদুস সোবাহানও পুলিশে কর্মরত ছিলেন। ২০১৬ সালে রায়হান পুলিশে যোগ দিয়েছিলেন। খিলক্ষেত থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, রায়হান কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি ট্রাক তাকে চাপা দেয়। উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য রায়হানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম