ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

রাজধানীতে কমতে শুরু করেছে তাপমাত্রা

#

১৮ ডিসেম্বর, ২০২১,  10:35 AM

news image

ঢাকায় শনিবারের (১৮ ডিসেম্বর) তাপমাত্রা অবস্থান করছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে রোববার (১৯ ডিসেম্বর) রাত নাগাদ এ তাপমাত্রা কমে ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে নামতে পারে। সোমবার (২০ ডিসেম্বর) তাপমাত্রা আরও কমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটির পূর্বাভাস, রোববার রাতে রাজধানীর তাপমাত্রা কমে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামবে। তবে সোমবার তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। আবহাওয়াবিদ একে রুহুল কুদ্দুস বলেন, আজ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ২০ ডিসেম্বরের পর শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় আজকের তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যমান আছে। তেঁতুলিয়ায় তাপমাত্রা কমলেও এক কেন্দ্রের পূর্বাভাস দিয়ে শৈত্যপ্রবাহ বলা যায় না। আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, বর্তমানে আবহাওয়া ভালো আছে। কোথাও কোনো বৃষ্টি নেই। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ এর ঘরে আছে। ঢাকায় ধীরে ধীরে তাপমাত্রা কমছে। তাপমাত্রা কমার ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে। তখন থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম