ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

রাজধানীতে ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২২,  4:52 PM

news image

৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে ডিএনসি ঢাকা মেট্রো উত্তরের পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসি ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম