ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

রাজকন্যার বেশে লালগালিচায় নওশাবা

#

বিনোদন প্রতিবেদক

২৮ মে, ২০২২,  11:13 AM

news image

পুরো সাজপোশাকে গোলাপির প্রাধান্য চোখে পড়ার মতো। অভিনেত্রী নওশাবা বললেন গোলাপি রং নাকি তাঁর মেয়ের খুব পছন্দ। তাই এই রং বেছে নেওয়া। মেরিল–প্রথম আলো পুরস্কারের লালগালিচায় রাজকন্যার বেশে হেঁটে আসা নওশাবার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। সামনে থেকে টুইস্ট করে নিয়ে ছেড়ে রাখা চুলে তিনি দিয়েছেন গোলাপি রঙের গোলাপ। কাঁচা ফুলের এই সাজ প্রকৃতিপ্রেমী নওশাবার দারুণ পছন্দ। গ্রিক দেবীদের সাজের অনুপ্রেরণা থেকেই এই হেয়ারস্টাইল। পেছনে বো দেওয়া গোলাপি এই প্লিটেড ফ্লোউই গাউনটি ডিজাইন করেছে ভারমিলিয়ন। এর নেকলাইনটিও বিশিষ্ট। গাউনটির ঘেরের নিচের অংশজুড়ে রাখা হয়েছে নয়নাভিরাম রঙিন প্রাকৃতিক ল্যান্ডস্কেপের স্ক্রিন প্রিন্ট। সঙ্গে ম্যাচ করে রাখা হয়েছে ভারমিলিয়নেরই বটুয়া। নিজেও চারুকলা থেকে স্নাতকোত্তর করা নওশাবা। তাই সেই প্রতিষ্ঠানের বন্ধুদের গড়া ভারমিলিয়নের প্রতি তিনি আস্থা রেখেছেন আজকের পোশাকের ব্যাপারে। পোশাকের সৌন্দর্য তুলে ধরতে সাজ ও গয়না—কোনোটিতেই বাড়তি কিছু নেই। কানে পাথরের ছোট দুল বেছে নিয়েছেন তিনি। আর মেকআপের ডিউ ফিনিশে তাঁকে খুবই উজ্জ্বল লাগছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম