ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত ৩১

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৫,  7:10 PM

news image

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীর বরাতে এ খবর জানিয়েছে এএফপি। নির্বাচন সামনে করে দেশজুড়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা। এরই অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান থেকে বোমা ফেলা হয়। ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এই পরিস্থিতিকে ‘খুবই ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে। আহত হয়েছেন আরও ৬৮ জন। রাতের বেলায় হাসপাতালের বাইরে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্রের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। রাখাইন রাজ্য প্রায় সম্পূর্ণরূপে আরাকান আর্মির (আআ) নিয়ন্ত্রণে রয়েছে। জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী বাহিনীটি গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করার জন্য সামরিক অভ্যুত্থানের অনেক আগে থেকেই সক্রিয়। বুধবার রাতে আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রাত ৯:০০ টার দিকে বিমান হামলায় হাসপাতালে ভর্তি ১০ জন রোগী ‘ঘটনাস্থলেই নিহত’ হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম