ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া হাম ও উপসর্গে আজও ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ মৃত্যু সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় ইদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়: প্রশাসক ডিএসসিসি দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই কর্মচারীর মৃত্যু ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

রমজানে ১ কোটি পরিবার সহযোগিতা পাবে: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  8:17 PM

news image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আসন্ন রমজানে ১ কোটি পরিবার সহযোগিতা পাবে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জ উদ্বোধন শেষে তিনি এই কথা জানান। টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যে জিনিসের দাম বাড়ে, দেশের বাজারে সেটার প্রভাব পড়ে। ফ্রি মার্কেট ইকোনমিতে এমনটা হবেই। জনসাধারণের কাছে টিসিবি ও ওএমএসের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে সহজে পৌঁছানো যায়, আমরা সেই চেষ্টা করছি।’ তিনি বলেন,

‘রমজানে টিসিবি এবং ওএমএস-এর মাধ্যমে ১ কোটি পরিবারকে সহযোগিতা দেওয়া হবে। আমাদের পরিকল্পনা ছিল ৫০ লাখ মানুষকে সুবিধা দেওয়া। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে ১ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে নিত্যপণ্যের দাম নির্ধারণের চেষ্টা করছি আমরা। সেখানকার মার্কেট প্রাইসের ওপর নির্ভর করে আমরা রিঅ্যাডজাস্ট করব। আশা করি, রমজানের সময় ১ কোটি পরিবার সহযোগিতা পাবে।’ তিনি জানান, তেলের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ছে। তাই দেশের বাজারেও বেড়েছে। পেঁয়াজের দাম ২০০ টাকা উঠেছিল। সেটা এখন ২৫ টাকা কেজি হয়েছে। পণ্যের দাম যে কমছে না তা কিন্তু নয়। উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হেদায়তুল্লাহ রণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম