ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ভুয়া ডিবি’ পরিচয়ে চাঁদাবাজি-ছিনতাইকারী সুমন গ্রেফতার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা মোটা চাল কেটে হচ্ছে মিনিকেট নাজিরশাইল ৭৬ রানে অলআউট ভারত ৭২ বছরের অপেক্ষার অবসান, আবেগে ভাসলেন সুইস কোচ ৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ

রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি নির্ধারণ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  11:18 AM

news image

রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল সোয়া ৩টায়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল ৩টা ১৫ মিনিটে। এদিকে আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। রমজান মাসে সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে। এ ছাড়া সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের শুরুতে পবিত্র রমজান শুরু হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম