ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬,  11:07 PM

news image

পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মাদরাসাগুলোয় ১৫ই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজান শুরুর আগে থেকে ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার ১৫ই রমজান অর্থাৎ সাতই মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এতে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক শিক্ষক। এখন হাইকোর্টের আদেশের ফলে পুরো রমজান মাসে সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল আটই মার্চের পরিবর্তে ১৮ই ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই হাইকোর্টে রিট আবেদন করা হয় যার প্রেক্ষিতে এই আদেশ আসে। গত পাঁচই জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম