ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

রমজানে সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, আদেশ জারি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২২,  6:51 PM

news image

পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। তবে রমজানে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) এ বিষয়ে অফিস আদেশ প্রকাশ করা হয়। অফিস আদেশে জানানো হয়, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে পড়েছে। তাদের শিখন ঘাটতি মেটাতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক রমজানে শ্রেণিকক্ষে পাঠদান চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত।

ওই আদেশ সংশোধন করে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২০ এপ্রিল পুনর্নির্ধারণ করা হলো শুধুমাত্র রমজানে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) স্কুল-কলেজ বন্ধ থাকবে। এরপর থেকে মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটি কার্যকর হবে। এদিকে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এক সভায় ক্লাস কমিয়ে রোজা ও ঈদের ছুটি বাড়ানো হয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম। তিনি বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে পড়েছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম