ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

রমজানে আমিরাতে অর্ধেক দামে ১০ হাজার পণ্য বিক্রির ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  3:34 PM

news image

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।গতকাল বুধবার এক ঘোষণায় দেশটির সুপারশপগুলো জানিয়েছে, ১০ হাজারেরও বেশি পণ্যের দাম ৫০ শতাংশ কমাচ্ছে তারা। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি থেকেই পণ্যের এই মূল্যছাড় শুরু হয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে ওই ১০ হাজার পণ্যের বাইরে থাকা আইটেমগুলোর ওপর সাপ্তাহিক অফারগুলোতেও অতিরিক্ত আরও মূল্যছাড় পাওয়া যাবে। শারজাহ কো-অপারেটিভ সোসাইটি নামে একটি রিটেইলার প্রতিষ্ঠান গত বুধবার এই মূল্যছাড়ের ঘোষণা দেয়। দাম কমানো এসব আইটেমের বেশিরভাগই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য। এছাড়া রান্নার তেল এবং ময়দার মতো পণ্যের দামও ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে। প্রতিষ্ঠানটি জানায়, তারা ২০২৫ সালের পবিত্র রমজান মাসের জন্য ৩৫ মিলিয়ন দিরহাম বরাদ্দ করেছে এবং প্রায় ১০ হাজার আইটেমের দাম কমিয়েছে। দাম কমানো এই আইটেমগুলোর প্রায় ৮০ শতাংশই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য এবং সমগ্র আমিরাতজুড়ে অবস্থিত তাদের ৬৭ টি শাখায় এগুলো পাওয়া যাবে। রান্নার তেল, ময়দা এবং চালের মতো প্রধান মুদি পণ্যের দাম ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম