ঢাকা ০৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী রাজশাহীতে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস সারা দেশে হামের টিকাদানে নতুন তারিখ ঘোষণা খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা ইরানে যুক্তরাষ্ট্রের ‘চূড়ান্ত পরাজয়’ হয়েছে: রাশিয়া শেরপুর-৩ আসনে ভোটকেন্দ্র পরিদর্শন ও ফোর্সদের ব্রিফিংদিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে বিল পাস এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

রংপুর মেট্রোপলিটন পুলিশের মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

#

আবুল হোসেন বাবলু

১৭ ডিসেম্বর, ২০২১,  7:09 PM

news image

রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিসৌধ অর্জন, বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও প্যারেড কুচকাওয়াজ, ডিসপ্লে এবং বিভিন্ন প্রতিযোগীতা পরিদর্শন ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। ভোর ৬.০০ ঘটিকায় রংপুর মডার্ন মোড়স্থ স্মৃতিসৌধ অর্জন, ডিসি মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরাল ও সুরভি উদ্যানস্থ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ কমিশনার মোঃ মেহেদুল করিম পিপিএম  সেবা, সকল উপ-পুলিশ কমিশনারগণ, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার  অফিসার ইনচার্জসহ সকল অফিসার ও ফোর্স। এ সময় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল কর্তৃক গার্ড অব অর্নার প্রদান করা হয়। এতে বিভাগীয় পর্যায়ের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহা:আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রংপুর জেলার পুলিশ সুপারসহ রংপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সম্মিলিত অংশগ্রহণে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ।  এরপর উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন, প্যারেড ও কুচকাওয়াজ, ডিসপ্লে এবং বিভিন্ন প্রতিযোগীতা পরিদর্শন করেন। সবশেষে প্রতিযোগীতায় অংশ্রহণকারী প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে পুলিশ কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর সভাপতিত্বে উপস্থিত ২৩ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, মুক্তিযোদ্ধা পুলিশ কং/ আশরাফ আলী প্রামাণিক, মুক্তিযোদ্ধা পুলিশ কং/ পবিত্র নাথ দাস, মুক্তিযোদ্ধা পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম