ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্তান অপরাধ করলে এবার বাবা-মায়েরও জেল-জরিমানা হতে পারে ইংল্যান্ডে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ

রংপুর মেট্রেপিলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

#

০৬ জানুয়ারি, ২০২৫,  9:34 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রবিবার ৫ জানুয়ারী সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন, আরপিএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম। এ সময় পুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠানে অংশ নেয়া সকল অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।  এছাড়াও সকল পুলিশ সদস্যদের আইন ও বিধি মেনে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেন এবং গত ৫ আগস্ট ২০২৪ এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান। মাস্টার প্যারেড শেষে সম্মানিত পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশের যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, অস্ত্রাগার, মেস, এমআই সেন্টার, সি-স্টোর, ডি-স্টোর, রিজার্ভ অফিস সহ পুলিশ লাইন্স সংশ্লিষ্ট বিভিন্ন শাখা/অফিস পরিদর্শন এবং কার্যক্রম তদারকি করেন। পরিদর্শন শেষে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে সকল বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম