ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৬,  5:16 PM

news image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৬ জন শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৮ জন এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৪৮ জন। এই সময়ে মোট ১ হাজার ৩৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩০ জন।


সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ২০ হাজার ৫৬২ জনের হাম নিশ্চিত হওয়া গেছে।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৫৬ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামের কারণে প্রাণ গেছে ১০১ শিশুর। ফলে এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৫৭ জনে।


প্রতিবেদনে আরও জানা যায়, গত সাত মাসে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন শিশু। চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম