ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

যে কারণে হঠাৎ চটেছেন আলিয়া ভাট

#

বিনোদন ডেস্ক

২৯ জুন, ২০২২,  4:19 PM

news image

মা হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বর্তমানে এই খবরেই সরগরম নেটদুনিয়া। গণমাধ্যমে এমন খবর আসার পর রণবীর ও আলিয়া জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন বলিউডের তারকাসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু এই খবরের সঙ্গে সঙ্গে আলিয়ার প্ল্যানিং থেকে শুরু করে সন্তানকে ঘিরে তার ইচ্ছা-অনিচ্ছা, এমনকি সেই সন্তানকে ঘিরে আলিয়া-রণবীরের ভবিষ্যদ্বাণীও উঠে এসেছে খবরের শিরোনামে। আর তাতেই চটেছেন রণবীর ঘরনি। লন্ডনে হার্ট অব স্টোনের শুটিং করছেন আলিয়া। জুলাইয়ের মাঝামাঝি তিনি দেশে ফিরবেন বরে জানা গেছে। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- জুলাইয়ে শুটিং থেকে ফিরে বিশ্রাম নেবেন আলিয়া। তাকে লন্ডন থেকে মুম্বাই নিয়ে আসবেন রণবীর নিজে। সেভাবেই নিজের প্রেগন্যান্সি প্ল্যান করেছেন আলিয়া যাতে তার বাকি সব সিনেমার কাজ শেষ হয়ে যায়। সেই খবর দেখেই চটেছেন অভিনেত্রী। আলিয়া লিখেছেন, এখনও আমরা কিছু মানুষের মাথায় এভাবেই রয়ে গেছি। এখনও আমরা সেই পিতৃতান্ত্রিক দুনিয়াতেই বাস করছি। কোনও কিছুই পিছিয়ে যাবে না। কেউ কাউকে তুলতে আসবে না। আমি একজন নারী, পার্সেল নই। আমার বিশ্রাম নেওয়ার কোনও দরকার নেই কিন্তু জেনে ভালো লাগল যে আপনারা সবাই চিকিৎসকের সার্টিফিকেট প্রাপ্ত। এটা ২০২২ সাল। আমরা এই ধরনের ধারণা থেকে দয়া করে বের হতে পারি? এবার আমাকে যদি অব্যাহতি দেন, আমার শট রেডি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম