ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

যেভাবে বানাবেন সুস্বাদু আমের ক্ষীর

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ জুন, ২০২২,  5:51 PM

news image

আম সবার কাছেই প্রিয় একটি ফল। আর পাকা আম হলেই তো কথা নেই। সুমিষ্ট এই ফল দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবারও। আমের জুস, আমের মোরব্বা, আমের পুডিং, আমের কেক, আমসত্ত্বসহ আরও কত কি! এই তালিকায় যোগ করতে পারেন আমক্ষীরও। সে জন্য আমের সঙ্গে দরকার দুধ, পোলাওয়ের চালসহ অল্প কিছু উপকরণ। চলুন জেনে নেওয়া যাক আমের ক্ষীর তৈরির সহজ রেসিপি—

উপকরণ

পাকা আম ৩টি, দুধ ১ লিটার, পোলাওর চাল আধা কাপ, চিনি আধা কাপ, কিশমিশ ৫০ গ্রাম, বাদাম ৫০ গ্রাম, গোলাপ জল ১ চা চামচ, এলাচ গুঁড়া ১ চা চামচ ও পেস্তাকুচি সাজানোর জন্য।

প্রণালি

আমের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। এরপর হাঁড়িতে দুধ ফুটিয়ে ঘন করে অর্ধেক করে নিন। তার মধ্যে পোলাওর চাল দিয়ে ফোটান ২০ মিনিটের মতো। একটু পরপর নেড়ে দিন। চাল সেদ্ধ হয়ে নরম হয়ে এলে আঁচ বন্ধ করে চিনি মিশিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে আমের পিউরি ও বাকি উপকরণ মিশিয়ে দিন। ভালো করে নেড়ে ফ্রিজে রেখে জমিয়ে নিন। পরিবেশ করার সময় উপরে পেস্তাকুচি ছড়িয়ে দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম