ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৫,  6:02 PM

news image

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। তিনি বলেন, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে, ভারতের আগ্রাসনবিরোধী, অন্য যেকোনো দেশ- সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, তাদের আমরা থোড়াই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ। ইশরাক হোসেন বলেন, আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে, অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে; এটাই স্বাভাবিক। বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কী, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিঅ্যাক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। রাজনীতি অনেক দূরের কথা, আপনাদের প্রাইমারি স্কুলে পাঠানো দরকার। তিনি বলেন, স্বৈরাচার খুনি হাসিনার সবচেয়ে কাছের সচিবগুলোকে তাদের পাশে এনে বসাচ্ছে। মুরাদনগরে যে ধরনের বর্বরোচিত একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিছুদিন আগে। তিনজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রথমেই বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হলো। পরে দেখা গেল তাদের আত্মীয় এদের প্রশ্রয় দিচ্ছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদমাধ্যম, গণমাধ্যমের সঙ্গে কথা বলে যে ভাই আপনারা যান, গিয়ে ইনভেস্টিগেট করেন। তিনি আরও বলেন, গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারেনি। তারা এখনো ভয় পায়। আগে ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় এদের। ভয়টা কিভাবে এলো? মব জাস্টিস। মব জাস্টিস নিয়ে আর কথাই বলব না, যেখানে মব দেখবেন, সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম