ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি, ২০২৬,  8:19 PM

news image

দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নওগাঁর এটিম মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, যদি জনগণ ভোটের মাধ্যমে আমাদের হাতে ক্ষমতা তুলে দেয়, তবে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতিবাজদের গলা থেকে লুটের টাকা বের করে আনা হবে। দেশের সম্পদ বিদেশে পাচার হতে দেওয়া হবে না এবং যারা জনগণের হক নষ্ট করেছে তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে। বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী যুবকদের কেবল বেকার ভাতা দিয়ে বসিয়ে রাখতে চায় না, বরং তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চায় গণ-অভ্যুত্থানে রাজপথের যোদ্ধাদের মূল দাবিই ছিল কর্মসংস্থান। সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। জেলা জামায়াতের সভাপতি আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন- জেলা সেক্রেটারি আ স ম সায়েম, জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম