ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২৬,  10:44 AM

news image

ইরান যুদ্ধ চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 


শনিবার উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনো যুদ্ধ শুরু করে না এবং আমরা যুদ্ধকেও স্বাগত জানাই না। তবে যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে আমরা দৃঢ়তার সঙ্গে দাঁড়াব।” তিনি আরও বলেন, “যে জাতি সর্বশক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে কোনো শক্তিই আত্মসমর্পণে বাধ্য করতে পারে না।”


কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও ইরান হুমকির কাছে নত হবে না বলেও জানান পেজেশকিয়ান। দেশের অবস্থানকে শক্তিশালী করতে জনগণের সমর্থন, সরকারি কর্মকর্তাদের ভূমিকা এবং সশস্ত্র বাহিনীর অবদান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের সমস্যা মোকাবিলায় জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল,  মিডল ইস্ট আই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম