ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ-আসক্ত’ দেশ : চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২৪,  11:30 AM

news image

যুক্তরাষ্ট্রকে যুদ্ধ-আসক্ত দেশ বলে মন্তব্য করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীন মনে করে, বৈশ্বিক নিরাপত্তার জন্য ওয়াশিংটন সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ চীনের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করে বিশ্বের সামনে উপস্থাপন করেছে বলেও অভিযোগ করেছে বেইজিং।

সম্প্রতি পেন্টাগন চীনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ১৮২ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে বেইজিং এর সামরিক বাজেট, দুর্নীতি, পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। এসব কার্যকলাপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কেবল নিজের সামরিক সক্ষমতা উন্নয়নের জন্য অজুহাত খুঁজছেন বলে অভিযোগ চীনের।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং জিয়াওগাং বলেন, চীনের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো পক্ষের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেয়া হবে না। একইসঙ্গে মার্কিন প্রতিরক্ষা বিভাগের বিরুদ্ধে চীনের সামরিক শক্তি ও প্রতিরক্ষা নীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র একতরফা আধিপত্য বজায় রাখতে সামরিক শক্তির ব্যবহারের পাশাপাশি বিভিন্ন দেশে দেশে সরকার পতনের বিপ্লব উসকে দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ইরাক,আফগানিস্তান ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণেই হাজার হাজার বেসামরিক নাগরিক মারা গেছে।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম