ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় মধ্যস্থতা করবে পাকিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ, ২০২৬,  5:06 PM

news image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের বিরতির লক্ষ্যে দু’দেশের মধ্যে আলোচনার আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে এ বিষয়ে এখনো ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া, প্রায় এক মাস ধরে চলা যুদ্ধ নিয়ে এই আলোচনা সরাসরি হবে নাকি পরোক্ষভাবে—সেটিও এখনো স্পষ্ট নয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই আলোচনার জন্য পাকিস্তানের ওপর আস্থা রেখেছে—এতে আমরা খুবই আনন্দিত। আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে অর্থবহ আলোচনা আয়োজন করতে পারা আমাদের জন্য সম্মানের।’ ইসলামাবাদে তুরস্ক, মিশর এবং সৌদি আরবের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। পরে পাকিস্তান জানায়, ওই কূটনীতিকরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। আলোচনাটি মূলত সোমবার পর্যন্ত চলার কথা ছিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত কোনো প্রশ্নের উত্তর দেয়নি। আর জাতিসংঘে ইরানের মিশনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সম্প্রতি কয়েক সপ্তাহের নীরব কূটনৈতিক প্রচেষ্টার পর, ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে তুলনামূলক ভালো সম্পর্কের কারণে ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে। তথ্যসূত্র: গালফ নিউজ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম