ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে গুলিতে নিহত অন্তত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২১,  5:58 PM

news image

হ্যালোইন উৎসব চলাকালে যুক্তরাষ্ট্রে ব্যাপক গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। সিএনএন জানাচ্ছে, স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণ করা হয়। ওই গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন। বড়দিনের পরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় উৎসব হ্যালোইন। এই উৎসবের মধ্যে দেশটির ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাসসহ সাতটি রাজ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হতাহত হয়েছে ইলিনয় রাজ্যে। টহলরত এক শেরিফ সার্জেন্ট জানান, গোলাগুলির ঘটনায় অন্তত শতাধিক লোককে রাস্তায় দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন তিনি।  এছাড়া কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। টেক্সাসের হাউস্টনে গুলিতে নিহত হয়েছেন এক তরুণী। ক্যালিফোর্নিয়ার সেকরেমনতো এলাকায় গুলিতে ২ জন নিহত হয়েছেন। সামাজিক ও অর্থনৈতিক খাতে মহামারির প্রভাবের কারণে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা বাড়ছে বলে মনে করছে দেশটির পুলিশ প্রশাসন। এই বছর এখন পর্যন্ত ৫৯৯টি গোলাগুলির ঘটনা ঘটেছে দেশটিতে। ২০২০ সালে ৬১১ এবং ২০১৯ সালে ৪১৯টি ঘটনা ঘটেছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম