ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে শপিংমলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুলাই, ২০২২,  10:22 AM

news image

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ সময় সেখানে থাকা একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তির গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন।  স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ইন্ডিয়ানার গ্রিনউড পার্কের মলে প্রবেশ করেন। এ সময় ফুডকোর্টে ঢুকে গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর নিউইয়র্ক টাইমসের। গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম ইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করেন এবং ফুডকোর্টে গুলি চালাতে শুরু করেন। একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছেন। এ ঘটনায় মোট চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে সন্ধ্যায় ৬টার দিকে অফিসাররা সেখানে পৌঁছান। অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা তা অনুসন্ধান করছেন। তবে তারা ধারণা করছেন ফুডকোর্টের বাইরে গুলি চালানো হয়নি। ইসন জানিয়েছেন, পুলিশ একটি সন্দেহজনক ব্যাকপ্যাক বাজেয়াপ্ত করেছে, যা ফুডকোর্টের কাছে একটি বাথরুমে ছিলেন। ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ এবং একাধিক সংস্থা ঘটনার তদন্ত করছে।  ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশপ্রধান ক্রিস বেইলি বলেন, আমাদের দেশে এ রকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি। তবে সংশ্লিষ্ট এলাকায় কোনো সক্রিয় হুমকি নেই। গ্রিনউড হলো ইন্ডিয়ানাপোলিসের একটি দক্ষিণ শহরতলি যেখানে জনসংখ্যা প্রায় ৬০ হাজার। মেয়র মার্ক মায়ার্স ভুক্তভোগী এবং নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে মেয়র বলেন, এই ট্র্যাজেডি আমাদের সম্প্রদায়ের মূলে আঘাত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঢেউয়ে এ হামলা সর্বশেষ। সেখানে বছরে প্রায় ৪০ হাজার জনের আগ্নেয়াস্ত্রের কারণে মৃত্যু ঘটেছে। শিকাগোর একটি সমৃদ্ধ শহরতলিতে ৪ জুলাই একটি প্যারেডে বন্দুকধারী গুলি চালানোর কয়েক সপ্তাহ পরে এ ঘটনায় ঘটল। ওই ঘটনায় সাতজন নিহত এবং কমপক্ষে তিন ডজন আহত হন। গত মে মাসে যুক্তরাষ্ট্রে গুলি চালিয়ে দুটি গণহত্যার ঘটনা ঘটে, যাতে দেখা যায় ১০ জন কৃষ্ণাঙ্গ লোককে নিউইয়র্কের একটি সুপারমার্কেটে গুলি করে হত্যা করা হয় এবং টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে হত্যা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম