ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়, ৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২,  10:25 AM

news image

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে বয়ে যাচ্ছে তুষার ঝড়। শনিবার সকাল থেকেই শুরু হয় শক্তিশালী এই ঝড়ের তিব্রতা। গেল চার বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর তুষার ঝড়ের কবলে পড়েছে। বেশ কয়েকটি রাজ্যে এরিমাঝে তুষারপাতে নাকাল। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নররা তাদের রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিরাপত্তার জন্য বাসিন্দাদের রাস্তায় বের না হতেও তারা সতর্ক করে দিয়েছেন।

এরিমাঝে বাতিল করা হয়েছে ৬ হাজারেরও বেশি ফ্লাইট। নরইস্টার নামে পরিচিত এই ঝড়ে কয়েকটি অঙ্গরাজ্য দুই ফুটেরও বেশি গভীর বরফের নিচে ঢাকা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখো মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যাবস্থা। ঝড়টি যে পথে এগিয়ে আসছে এতে ক্ষয়-ক্ষতির মুখে পড়তে পারে সাড়ে সাত কোটি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড়ের তীব্রতা দ্রুত বৃদ্ধি পাবে। বলা হচ্ছে, এর ফলে ভয়ঙ্কর ধরণের সাইক্লোনের সৃষ্টি হতে পারে যা বোম্ব সাইক্লোন হিসেবে পরিচিত। ঝড়ের পূর্বাভাসে বলা হচ্ছে এটি ক্যারোলাইনা থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম