ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  1:03 PM

news image

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাডায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ বিমানে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিমানটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে বিমানটির পরিচালনাকারী প্রতিষ্ঠান রেমসা হেলথ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া ও নেভাডার সীমান্তবর্তী এলাকায় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিবৃতিতে বলা হয়, 'সেন্ট্রাল লিয়ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট আমাদের নিশ্চিত করেছে যে, বিমানে থাকা পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই।' বিমানটিতে পাইলট ছাড়াও একজন নার্স, একজন প্যারামেডিক, একজন রোগী ও রোগীর এক স্বজন ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম