ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর, ২০২২,  9:37 AM

news image

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার রাজধানী রেলিগে বৃহস্পতিবার বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। র‌েলিগের মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন বলেন, ওই এলাকার ন্যুজ রিভার গ্রিনওয়ের কাছে গুলি চালানোর এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি রেলিগ শহরের জন্য এটি একটি মর্মান্তিক ও দুঃখজনক দিন। আজ (স্থানীয় সময় বৃহস্পতিবার) বিকেল ৫টার পরপরই একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তিনি আরও বলেন, পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রেলিগ পুলিশ বিভাগ।

তাদেরমধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ বিভাগ টুইট করে জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। মেয়র বলেন, আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি গুরুতর আঘাত পাননি। সংবাদ সম্মেলনে ব্যাল্ডউইন বলেন, আমাদের আরও কিছু করতে হবে। আমাদের অবশ্যই আমেরিকায় এই বর্বর সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে। আমাদের অনেক কিছু করার আছে, এবং আজ রাতে আমাদের শোক করার অনেক কিছু আছে। গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রের একটি প্রধান সমস্যা। সেখানে শুধু চলতি বছরে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ গুলিতে মারা গেছে। এরমধ্যে অর্ধেকের বেশি লোক আত্মহত্যা করেছে। সূত্র : এএফপি, এনডিটিভি নিহত ৫

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম