ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

যুক্তরাষ্ট্রে প্লেনের ওপর আরেক প্লেন আছড়ে পড়ে নিহত ১

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  5:07 PM

news image

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমানবন্দরে পাকিং করা প্লেনের ওপর আরেকটি মাঝারি আকারের প্লেন আছড়ে পড়েছে। এতে করে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। সোমবার অ্যারিজোনার স্কটসডেল পৌর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। স্কটসডেল ফায়ার বিভাগের মুখপাত্র ডেভ ফোলিও এক প্রেস কনফারেন্সে বলেন, প্লেনটি কী কারণে রানওয়ে থেকে ছিটকে আরেকটির ওপর আছড়ে পড়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।  ফেডারেল এভিয়েশন প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা খুঁজতে তদন্ত করা হচ্ছে। লিয়ারজেড ৩৫এ প্লেনটি ছিটকে গিয়ে গলফস্ট্রিম ২০০ জেট প্লেনটির ওপর আড়ছে পড়ে রানওয়েতে অবতরণের সময়। সাম্প্রতিক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিমান দুর্ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনে ঘটে যাওয়া যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ। যাতে ৬৭ জন নিহত হয়। এছাড়া ফিলাডেলফিয়াতে বিমান দুর্ঘটনায় ৭ জন এবং আরও ১০ জন নিহত হয় আলাস্কাতে বিমান দুর্ঘটনায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম