ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

যুক্তরাষ্ট্রে পৃথক তিন স্থানে নির্বিচারে গুলি, ঝরল ৯ প্রাণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০২২,  5:22 PM

news image

যুক্তরাষ্ট্রের তিনটি শহরে নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে মোট ৯ জনের প্রাণ গেছে। এছাড়া ২৮ জন মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে ও রবিবার ভোরে ঘটনাগুলো ঘটেছে। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফিলাডেলফিয়ায় দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বন্দুকযুদ্ধে রূপ নেয়। জনাকীর্ণ বার ও রেস্তোরাঁ এলাকায় নির্বিচারে গুলি চালালে তিন জনের প্রাণ যায়। এছাড়া ১২ জন আহত হয়। গুলির শব্দে মানুষজন পালানোর চেষ্টা করলে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ বলছে, শনিবার মধ্যরাতের পর টেনেসির চ্যাটানুগায় একটি বারের কাছে গুলি চালানো শুরু হলে তিন জন নিহত ও ১৪ জন আহত হয়। রবিবার ভোররাতে মিশিগানের সাগেনওতে আরেকটি গুলির ঘটনায় তিন জন নিহত ও ২ জন আহত হয়। পুলিশ বলেছে, আগের দুই ঘটনায় সাধারণ মানুষ নির্বিচার গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হলেও সাগেনওয়ে হতাহত সবাই গোলাগুলিতে জড়িত ছিল। তবে এসব ঘটনায় জড়িতদের কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। সূত্র: এনপিআর, সিএনএন, ফোর্বস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম