ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  1:23 PM

news image

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম খালেদ সাইফুল্লাহ। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বনানী থানা পুলিশ জানায়, রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে করে ঢাকা-ময়মনসিংহ সড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।


দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি শনাক্ত ও জব্দের পাশাপাশি চালককে আটকের চেষ্টা চলছে।


পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম