ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৩,  6:58 PM

news image

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিসিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সাইদ ফয়সাল নামে ওই শিক্ষার্থী পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। পুলিশের দাবি, তারা গুলি করার আগে ওই তরুণ ধারাল ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান। তাকে থামাতে প্রথমে কয়েক রাউন্ড স্পঞ্জ ছোড়া হয়েছিল। কিন্তু এতেও তিনি না থেমে পুলিশের দিকে আসতে থাকেন। তখন পুলিশের এক কর্মকর্তা গুলি চালান। কেমব্রিজের পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, ‘আমাদের অফিসাররা একাধিকবার চেষ্টা করেও ওই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করতে ব্যর্থ হন। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য কয়েকবার চেষ্টা করেছি।’ এদিকে পুলিশের যে কর্মকর্তা সাইদ ফয়সালের ওপর গুলি চালিয়েছেন, তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। গুলি চালানোর ঘটনা তদন্ত করছে মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) লেখাপড়া করতেন। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বসবাস করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম