ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

যুক্তরাষ্ট্রে দুই গাড়ির সংঘর্ষে নারী কংগ্রেস সদস্যসহ নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ আগস্ট, ২০২২,  11:53 AM

news image

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতা জ্যাকি ওয়ালোরস্কির। বুধবার ইন্ডিয়ানা রাজ্যের ওই দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দু’জনের। খবর বার্তা সংস্থা রয়টার্সের। পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেলের দিকে কার্যালয় থেকে একটি গাড়ি নিয়ে বের হন জ্যাকি। তার সাথে ছিলেন আরও দুই কর্মকর্তা। সেসময় বিপরীত দিক থেকে একটি গাড়ি প্রবেশ করে তাদের লেনে। মুখোমুখি সংঘর্ষ হয় দুই গাড়ির। ঘটনাস্থলেই নিহত হন তিনজন। ইন্ডিয়ানার একটি আসন থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ছিলেন ৫৮ বছর বয়সী জ্যাকি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসিসহ রাজনৈতিক নেতারা। হোয়াইট হাউসে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম