ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

যুক্তরাষ্ট্রে ট্রাকে ট্রেনের ধাক্কা: নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২২,  10:34 AM

news image

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটি ডাম্প ট্রাককে ধাক্কা দিয়েছে দ্রুতগতির একটি ট্রেন। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ট্রেনটি লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো যাচ্ছিল। এ ঘটনায় ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত হয়। মিসৌরির দক্ষিণ-পশ্চিমে একটি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে যাত্রীদের দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগির জানালা ও দরজা দিয়ে বের হতে দেখা যায়। একজন যাত্রী বলেন, “মনে হচ্ছিল যে সবকিছুই ধীর গতিতে ঘটেছে। ট্রেনটি কাঁপতে শুরু করে এবং তারপরে হঠাৎ উল্টে যায়।

এর পর জানালা দিয়ে প্রচুর ধুলো আমার দিকে আসে।” মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোলের মুখপাত্র জাস্টিন ডান বলেছেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘ট্রেনটিতে ২০০ জনের বেশি যাত্রী এবং প্রায় এক ডজন ক্রু সদস্য ছিল। ট্রেনটি একটি নুড়ি রাস্তার চৌরাস্তা অতিক্রম করছিল। সেই সময় এর সামনে ট্র্যাক চলে আসে। এদিকে ট্রাকটিকে চিহ্নিত করার মতো কোনও আলো ছিল না সেখানে। কোনও ইলেকট্রনিক কন্ট্রোল ডিভাইস ছিল না। গ্রামীণ এলাকায় সাধারণত যা হয়।” কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত তিনটি লাশ পাওয়া গেছে দুর্ঘটনাস্থল থেকে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকাজের দায়িত্বে থাকা এক কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে বলেন, আশেপাশের কাউন্টি থেকে জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম