ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়াল

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২২,  12:59 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসার্চ সেন্টারের তথ্যের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে একথা জানায়। জন্স হপকিন্স ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৭ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৪০ জন এবং মারা গেছেন ৯ লাখ ১ হাজার ৩৮৮ জন। এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছিল। এরপর মাত্র দেড় মাসে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক লাখ মানুষের মৃত্যু হলো। প্রসঙ্গত, বিশ্বে যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এক্ষেত্রে ব্রাজিল (৬ লাখ ৩১ হাজার ২৬৫ জন) দ্বিতীয় ও ভারত (৫ লাখ ৫৫ জন) তৃতীয় অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে নতুন সংক্রিমতের সংখ্যা কমে আসতে শুরু করলেও দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রতিদিন গড়ে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হচ্ছে করোনায়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রোশেল ওয়ালেনস্কি বলেন, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার এখনও অনেক বেশি। অতি কার্যকর ভ্যাকসিন সহজলভ্য হওয়া সত্ত্বেও ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রায় সাড়ে চার লাখ মানুষের মৃত্যু ঘটে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৬৪ শতাংশকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে কোভিড-১৯ বা করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত এই মহামারিতে বিশ্বে ৫৭ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মৃতের প্রকৃত সংখ্যা এর দুই থেকে তিনগুণ পর্যন্ত বেশি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম