ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ টিকটক

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৫,  5:20 PM

news image

যুক্তরাষ্ট্রে এবার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। এর আগে দেশটির আইনপ্রণেতারা এটি নিষিদ্ধ করলেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে, সর্বসম্মতিক্রমে নিষিদ্ধের পক্ষেই রায় দিলেন আদালত। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে। স্কাই নিউজ জানিয়েছে, মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে এ নিয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল, চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে তারা সিদ্ধান্ত নেন ২০২৫ সালের ১৯ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে অ্যাপটি। তবে যদি তারা প্যারেন্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালানোর সুযোগ পাবে। আদালত তার রায়ে বলেছেন, যেহেতু টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তাই এটি নিষিদ্ধ করায় বাকস্বাধীনতা ক্ষুণ্ণ হবে না। এদিকে, হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বিদায়ী বাইডেন প্রশাসন টিকটককে রক্ষায় ব্যবস্থা নেবে না। অন্যদিকে টিকটককে নিষেধাজ্ঞায় বিরোধিতা করা ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণ করবেন। ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের রুশ প্রত্যাশিত ছিল। সবার একে সম্মান জানানো উচিত। শিগগিরই টিকটক বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্রবার তাঁর সঙ্গে টিকটকসহ নানা বিষয়ে কথা বলেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম