ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুন, ২০২২,  10:32 AM

news image

যুক্তরাষ্ট্রের ওকলাহামা অঙ্গরাজ্যের তুলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২ জুন) মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃটিশ সংবাদ মাধ্যমি বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাইফেল ও হ্যান্ডগান নিয়ে তুলসা শহরের একটি হাসপাতালে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালায়। এতে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় সময় বিকাল ৪টা ৫২ মিনিটে পুলিশ এ সংক্রান্ত একটি কল পেয়েছে এবং তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস বলেন, পুলিশের সে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছিল তারা হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় গুলির শব্দ শুনেছিলেন। তিনি বলেন, অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। মূলত আত্মঘাতী আঘাতের কারণেই প্রাণ হারিয়েছেন ওই অভিযুক্ত। গুলিতে চারজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বন্দুকধারী মারা গেছেন। জোনাথন ব্রুকস আরও বলেন, পুলিশ হামলাকারী পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম