ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুলাই, ২০২৬,  5:00 PM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুঁশিয়ারির পর দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের আট সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বার্তা সংস্থা ইরনা জানায়, বুধবার (৮ জুলাই) ভোরে বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এ হামলা চালানো হয়। হামলায় ইরানের বিমানবাহিনী ও নৌবাহিনীর আট সদস্য নিহত হন।

এদিকে, হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই ‘দুঃসাহসিকতার’ সমুচিত জবাব দেওয়া হবে এবং উপসাগরীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরির দায় ওয়াশিংটনের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেলায়েতি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেঙে দেওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প অঞ্চলটিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। তিনি বলেন, ইরান আগেই সতর্ক করেছিল যে এ অঞ্চল কোনো রাজনৈতিক জুয়া খেলার ক্ষেত্র নয় এবং যেকোনো আগ্রাসনের দ্রুত ও উপযুক্ত জবাব দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম