ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করল তাইওয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৬,  11:11 AM

news image

যুক্তরাষ্ট্র প্রশাসনের কর্মকর্তারা তাইওয়ানের সঙ্গে চূড়ান্ত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে সই করেছেন। চুক্তির আওতায় তাইওয়ান যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর থেকে প্রায় সব শুল্ক প্রত্যাহার করবে বা কমাবে। আর যুক্তরাষ্ট্র তাইওয়ান থেকে আমদানি পণ্যে শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দপ্তর এই চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে। চুক্তির আওতায় ২০২৫ সাল থেকে ২০২৯ সালের মধ্যে তাইওয়ানকে বড় অঙ্কের মার্কিন পণ্যও কিনতে হবে। এর মধ্যে রয়েছে- ৪ হাজার ৪৪০ কোটি ডলারের তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত তেল, ১ হাজার ৫২০ কোটি ডলারের বেসামরিক উড়োজাহাজ ও ইঞ্জিন, ২ হাজার ৫২০ কোটি ডলারের বিদ্যুৎ গ্রিড সরঞ্জাম, জেনারেটর এবং ইস্পাত তৈরির সরঞ্জাম। দুই দেশের মধ্যে প্রাথমিক বাণিজ্য চুক্তি হয়েছিল জানুয়ারিতে। পরে চুক্তিটিতে আরও বিস্তারিত খুঁটিনাটি বিষয় যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে তাইওয়ান এশিয়ায় রপ্তানি পণ্যে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক কাতারে এসেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে তার ফেইসবুক পোস্টে বলেছেন, “তাইওয়ানের অর্থনীতি ও শিল্প খাতে বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ার জন্য এ এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি জানান, এই চুক্তিতে তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ২ হাজারেরও বেশি পণ্যকে পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মানে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ওপর গড় শুল্ক ১২ দশমিক ৩৩ শতাংশে নেমে আসবে। তবে চুক্তিটি তাইওয়ানের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার প্রয়োজন পড়বে। সেখানে বিরোধীদল সংখ্যাগরিষ্ঠ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম