ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

যুক্তরাষ্ট্রের মিশিগানে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে, ২০২৫,  7:55 PM

news image

যুক্তরাষ্ট্রের মিশিগানে আব্দুল আহাদ নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে, তারা কোন দেশের তা জানা যায়নি। রোববার (২৫ মে) রাতে মিশিগানের ডেট্রয়েট সিটির জেইন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আহাদের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দোহাল গ্রামে। তিনি মিশিগানের ডেট্রয়েট সিটির বাসিন্দা। সোমবার বাদ মাগরিব তার জানাজা সম্পন্ন হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে তাদের কাছে কিছু তথ্য রয়েছে। তদন্ত চলছে এবং যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম