ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের ভয়ে রাশিয়ার হাত ছাড়ল চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২২,  8:44 PM

news image

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে বিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিয়েছে চীন। এমন পরিস্থিতিতে কপাল খুলে যেতে পারে ভারত ও তুরস্কের। খবর হিন্দুস্তান টাইমসের। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু শুরু থেকেই ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘আগ্রাসন’ বলতে নারাজ চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবেও ভোটদানে বিরত ছিল চীন। কিন্তু এবার রাশিয়াকে যন্ত্রাংশ সরবরাহ করতে মানা করে দিলো চীন। বিশ্লেষকরা মনে করছেন, গত সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় বৈঠকের পরই রাশিয়াকে যন্ত্রাংশ সরবরাহের সিদ্ধান্ত থেকে পিছু হটে বেইজিং। বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর অর্থনৈতিক-রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলেও চীনের সঙ্গে রাশিয়ার বিমানের যন্ত্রাংশ সরবরাহের চুক্তি এত দিন অটুট ছিল।  তবে সোমবার চীনের প্রতিনিধি ইয়াং জিয়েচির সঙ্গে সাত ঘণ্টা বৈঠক করে ওয়াশিংটন। সেখানেই যুক্তরাষ্ট্র চীনকে স্পষ্ট করে জানায়, মস্কোর সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতা ভালো চোখে দেখছে না ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে রাশিয়াকে সহায়তা করলে এর পরিণতি ভালো হবে না।এরপরই রাশিয়ার বিমান পরিবহন সংস্থা ‘রোসাভিয়াৎসিয়া’র মুখপাত্র ভ্যালেরি কুদিনভ বলেছেন, জানতে পেরেছি, চীনের সঙ্গে বিমানের যন্ত্রাংশ সরবরাহ করার চুক্তি ছিল কিন্তু তা সরবরাহে আপত্তি জানিয়েছে বেইজিং। বিকল্প হিসেবে আমরা ভারত বা তুরস্কের কথা ভাবছি। তবে এখনো কিছু চূড়ান্ত বলার সময় হয়নি।-এইউ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম